, |

সর্বশেষ

  • No news available

মূলপাতা রাজনীতি

সিরাজদিখানে ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে জেলা যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা ও লিফলেট বিতরণ।


প্রকাশের সময় :4 October, 2026 10:03 : PM

আনিছুর রহমান রুবেলঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডেঙ্গুর বিস্তার রোধ,পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার, ৪ অক্টোবর, সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের গোড়াপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় খালের পাড় পরিষ্কার করার পাশাপাশি খালে জমে থাকা কচুরিপানা, ময়লা-আবর্জনা এবং ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়।
পরে তালতলা বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানার আয়োজনে অনুষ্ঠিত এ কার্যক্রমে জেলা ও উপজেলা যুবদলের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এ সময় নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়,
সবার আগে বাংলাদেশ, তাই নিজেদের বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে প্রত্যেক নাগরিককেই এ কাজে ভূমিকা রাখতে হবে।


আরও খবর