, |

সর্বশেষ

  • No news available

মূলপাতা রাজনীতি

চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে ঠাঁই নেই: তারেক রহমান


প্রকাশের সময় :12 October, 2026 12:07 : PM

চাঁদাবাজ, দখলদার ও শৃঙ্খলাভঙ্গকারীদের বিএনপিতে কোনো জায়গা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে দলীয় সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন তিনি।রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্যদের বিশেষ বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

দেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতি, অর্থনীতি ও জনজীবনের নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে এ বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারের করণীয়, সংসদীয় কার্যক্রমের অগ্রাধিকার এবং দলীয় সংসদ সদস্যদের ভূমিকার বিষয়গুলো গুরুত্ব পায়। তিন ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, সরকারের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার পাশাপাশি জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করে জনমুখী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চিফ হুইপ বলেন, ‘সরকারের কার্যক্রম মানুষের কাছে জবাবদিহিতা করার জন্য সরকার আজকে এই প্রচেষ্টা নিয়েছে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি প্রচেষ্টা নিয়েছেন আমাদের সংসদ সদস্যবৃন্দ যা করি সেগুলো মানুষের কাছে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছে কিনা এবং যদি কোনো সমস্যা থাকে সেটা তুলে এনে সংসদ নেতা এবং আমাদের মন্ত্রীবর্গকে অবহিত করবেন।’

তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে কোনো জায়গা হবে না। বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

নুরুল ইসলাম মনি বলেন, ‘নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং কোনোভাবে হস্তক্ষেপ করা হবে না এবং কোনোভাবেই যাতে হস্তক্ষেপ না হয়। যাতে যে একচুয়ালি যিনি নির্বাচিত হতে পারেন তিনিই যাতে নির্বাচিত হন সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। কোনোভাবেই কোনো চাঁদাবাজকে বরদাস্ত করা হবে না। দখলদারকে বরদাস্ত করা হবে না। এবং চাঁদাবাজ, দখলদারদের কোনো জায়গা বিএনপিতে নেই—এটাই একটা পরিষ্কারভাবে আপনাদের জানিয়ে দিলাম এবং এটা প্রধানমন্ত্রী অত্যন্ত সিরিয়াস এসব ব্যাপারে। অতএব চাঁদাবাজ, দখলদার অথবা অন্যায় করে বিএনপির নাম নিয়ে পার পাবে এরকম কোনো সুযোগ এই বিএনপি দেবে না।’

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, ‘এটা তো সহজ ব্যাপার। উনি কালকে সকালবেলা আসতেই পারেন। আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এ ব্যাপারে কোনো আলোচনা হওয়ার কিছু নাই। এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত আইন অনুযায়ী হওয়া দরকার কেবল তাই নেবে।’

সরকারদলীয় সংসদ সদস্যদের বিশেষ এ বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধানে করণীয় এবং আসন্ন দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।


আরও খবর