, |

সর্বশেষ

  • No news available

মূলপাতা রাজনীতি

সিরাজদিখানে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা


প্রকাশের সময় :29 September, 2026 11:32 : PM

আনিছুর রহমান রুবেলঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক মাজেদুল ইসলাম ও সদস্য সচিব এডভোকেট মারুফ হাসান মন্টির স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ৬ মাসের জন্য ৮০ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদনের চিঠিতে আলী নেওয়াজ উজ্জ্বলকে আহ্বায়ক, সৈয়দ মেহেদী হাসান বাচ্চুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. ইমরান হোসেন (বাদল)কে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আরও রয়েছেন মো. ইমন হোসেন ও মো. ফারুক হোসেন।
যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন—মো. আহাদ মিয়া, মো. আসিফ মোড়ল, মো. নাসির উদ্দিন, রায়ান হাসান, কে এম এমদাদ, আঃ কাদের, জাহাঙ্গীর হোসেন ও আল-আমিন।
এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে হাফেজ মাওলানা রাকিবুল ইসলামকে।
যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন—মো. তাজুল ইসলাম, আঃ আহাদ, মো. ফয়সাল দেওয়ান, তালাশ জুয়েলার, মো. শাহাদাত হোসেন, লিমন শেখ ও ফয়সাল রানা।


আরও খবর