, |

সর্বশেষ

  • No news available

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে ছিনতাইকারীর কবলে ৭০ বছরের বৃদ্ধা 


প্রকাশের সময় :23 April, 2026 6:06 : PM

সিরাজদিখান প্রতিনিধি

বুধবার সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বয়রাগাদি  ইউনিয়নের ছোট পাউলদিয়া গ্রামে বরাগাদি ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তা থেকে পদ্মারানী দাস (৭০) নামের এক বৃদ্ধার দুই কান ছিরে কানে থাকা স্বর্ণের দুল নিয়ে যাওয়ার চেষ্টা করে চিন্তাই কারীরা,এ সময় ছিনতাইকারীরা বৃদ্ধা মহিলাকে বেধড়ক মারধর করে, পরে বৃদ্ধা  মহিলার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়, পরে বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়৷
বৃদ্ধা পদ্মারানী দাস বলেন সন্ধ্যায় আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে কাপড়ে মুখ বেঁধে কয়েকজন আমাকে ঘিরে ধরে আমার দুই কানের দুল ধরে টান দেয় এবং আমাকে মারতে শুরু করে, পরে আমি চিৎকার করলে তারা পালিয়ে যায়৷
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ  (ওসি)
এম এ হান্নান বলেন আমরা ঘটনা সম্পর্কে জানতে পেরেছি, রাতুল নামের একটি ছেলে জড়িত থাকার তথ্য আমাদের কাছে এসেছে আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’


আরও খবর