সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারী ও এক পুরুষসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের মিরাজ শিকদারের পাঁচতলা ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মালখানগর গ্রামের মৃত মোস্তফা শেখের মেয়ে মুক্তা আক্তার দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা পরিচালনা করে আসছেন, মুক্তা আক্তার তার নিজের ফ্ল্যাটে নারী ও পুরুষ নিয়ে এসে অনৈতিক কাজ পরিচালনা করেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানা পুলিশের এসআই মো. শাহ আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩জন নারী ও ১জন পুরুষকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে মো. আয়নাল হক,, মালখানগর গ্রামের মৃত মোস্তফা শেখের মেয়ে মুক্তা আক্তার, বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার চানপুর গ্রামের বাবু মিয়ার স্ত্রী সানজিদা আক্তার সুমাইয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের শাহিন মিয়ার স্ত্রী সায়মা আক্তার।
গ্রেফতার হওয়া ৩ নারীর বর্তমান ঠিকানা সিরাজদিখান উপজেলার দানিয়াপাড়া এলাকায়।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে তিনজন নারী ও একজন পুরুষকে গ্রেফতার করা হয়েছে,তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।