, |

মূলপাতা জাতীয়

সিরাজদিখানে নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি বাসতবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির প্রস্তুতি মূলক সভা


প্রকাশের সময় :23 April, 2026 6:08 : PM

আনিছুর রহমান রুবেলঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি- ২০২৬ বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ শুভ্র, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত), সমাজ সেবা কর্মকর্তা সুমন মধু, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা আক্তার,সিরাজদিখান থানার ওসি তদন্ত হাবিবুর রহমান, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ
প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকসহ উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


আরও খবর