বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |

মূলপাতা রাজনীতি

সিরাজদিখানে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত


প্রকাশের সময় :৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:০৯ : অপরাহ্ণ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

মোঃ হানিফ: সিরাজদিখান প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ১০থেকে উপজেলার কেয়াইন ইউনিয়ন বিএনপির আয়োজনে বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় শুলপুর গির্জা , নিমতলা আটো স্ট্যান্ড,নিমতলা সিকদার কমপ্লেক্স ও কুচিয়ামোড়া মাঠ সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
সাধারণ সম্পাদক খায়ের শেখের সঞ্চালনায়,আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভুইঁয়া,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, মহিলা দলের মহিলা বিষয়ক সম্পাদক লাকি আক্তার,জেলা যুবদলের সদস্য এবি মঞ্জু প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, দীর্ঘ ১৭ বছর পর জনগণ একটি নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখছে। তিনি বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তাদের অধিকার ফিরিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও কেয়াইন ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভা ও গণসংযোগ চলাকালে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা ধানের শীষ মার্কার পক্ষে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭