বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |

মূলপাতা রাজনীতি

সিরাজদিখানে ফুটবল মার্কার ক্যাম্প উদ্বোধন ও গণসংযোগ


প্রকাশের সময় :২৮ জানুয়ারি, ২০২৬ ১২:০৫ : পূর্বাহ্ণ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

আনিছুর রহমান রুবেলঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর চৌরাস্তায় ফুটবল মার্কার ক্যাম্পের উদ্বোধন ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৭ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১০টায় ক্যাম্প উদ্ভোদন শেষ মালখানগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ফুটবল মার্কার পক্ষে গনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্যাম্প উদ্ভোদন ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ–১ আসনে ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মমিন আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেয়াইন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ ও মো. শামিম, সিঙ্গাপুর শাখা যুবদলের সেক্রেটারি নাদিম জাহান আজিম, মনখানগর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য নাঈম আহম্মেদ, মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য অনিকসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুটবল মার্কার প্রতীককে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, তা আসন্ন নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আলহাজ্ব মমিন আলী এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭