আনিছুর রহমান রুবেলঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ–১ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৭ জানুয়ারি) মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহিদ কবির।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মো. রাসেলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন,
মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজি, সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, কেয়াইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন জয়, কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির হোসেন ও সদস্য সচিব মাসুম দেওয়ানসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় কেয়াইন ইউনিয়নের নিমতলা জেড এইচ সিকদার কমপ্লেক্স, নিমতলা বাসস্ট্যান্ড ও সুখের ঠিকানা এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করা হয়।
এর আগে নিমতলা জেড এইচ সিকদার কমপ্লেক্সের সামনে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচনে ধানের শীষ বিপুল সমর্থন।
