আনিছুর রহমান রুবেল
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সিরাজদিখানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৭ ডিসেম্বর (বুধবার) বিকাল ৪টায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠে সর্বস্তরের জনগণের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন—
সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,
সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল,
যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার,
উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন,
যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন,
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম,
কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীরসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে কেয়াইন ইউনিয়ন বিকল্প ধারা বাংলাদেশের সহ-সভাপতি মীর আলী শেখ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু-এর নেতৃত্বে বিকল্প ধারা বাংলাদেশের প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
এ সময় নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।