, |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে আচরণবিধি বাস্তবায়নে মোবাইল কোর্ট, নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণ


প্রকাশের সময় :17 December, 2025 9:37 : PM

সিরাজদিখানে আচরণবিধি বাস্তবায়নে মোবাইল কোর্ট, নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণ
আনিছুর রহমান রুবেলঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
গতকাল ১৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত সিরাজদিখান উপজেলার ইছাপুরা, কোলা ও রসুনিয়া ইউনিয়নে আচরণবিধির ম্যাজিস্ট্রেসির আওতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট চলাকালে বিভিন্ন স্থানে টানানো নির্বাচনী প্রচারণা সংবলিত পোস্টার, ব্যানার, বিলবোর্ডসহ অন্যান্য প্রচারণা সামগ্রী অপসারণ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রার্থীদের দ্রুত সময়ের মধ্যে অবশিষ্ট সব ধরনের নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি, তিনি বলেন জনস্বার্থে ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে আচরণবিধির ম্যাজিস্ট্রেসির আওতায় এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে


আরও খবর