আনিছুর রহমান রুবেলঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলার একটি স্বনামধন্য রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,মুন্সিগঞ্জ জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি খিজির আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কবির হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম মিয়া,শ্রীনগর উপজেলা সেক্রেটারি মীর নুরুজ্জামান প্রমূখ।
সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপু, শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আওলাদ হোসেন,
সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল,শ্রীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সহ সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুদ্দিন রাজি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন,বাংলাদেশ কে একটি সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন বিকল্প নাই,আমরা অতীতে অনেক দলকেই রাষ্ট্র ক্ষমতায় দেখেছি কিন্তুু কি পেয়েছি সেটা সারা বাংলাদেশের সাধারণ জনগণ জানে। একটি কথা মনে রাখবেন যেই দলের নমিনেশন নিতে হলে কোটি টাকার বানিজ্য হয়,তাদের পক্ষে দূর্নীতি মুক্ত সমাজ ও দেশ গড়া কতটুকু সম্ভব সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম,তাই আমাদের সকলের উচিৎ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় এনে একটি সুশৃঙ্খল রাষ্ট্র গঠনে সহায়তা করা।
তিনি আরো বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় আসে,আর আমি যদি মুন্সিগঞ্জ ১ আসন থেকে এমপি নির্বাচিত হই, সর্ব প্রথম আমি মাদক নির্মূল, যানযট নিরসন,৪ লেনের রাস্তা ইউনিভার্সিটি, হসপিটাল ও পর্যটন কেন্দ্র ও শিল্পী কারখানা তৈরি করে সারা বাংলাদেশের মধ্যে মুন্সিগঞ্জ ১ আসন কে একটি সুশৃঙ্খল ও মডেল এলাকা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।