আনিছুর রহমান রুবেলঃ
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজ শাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গেলো বুধবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাশেম ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন আংশিক কমিটিতে অনন্যা রহমান অরপাকে সভাপতি ও নয়ন শেখকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সোহাগ সরদার,
সহ-সভাপতি মো. শিমুল হাওলাদার, হিমেল হাসান, ইব্রাহীম ও জোবায়ের হুসেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন ব্যাপারী অরুপ, যুগ্ম সাধারণ সম্পাদক সৃজান খান ও রাফসান হাসান রাজ। সাংগঠনিক সম্পাদক শোয়েব চাকলাদার,সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ তালুকদার,দপ্তর সম্পাদক আব্দুর রহমান,প্রচার সম্পাদক দীপ্ত,ছাত্রী বিষয়ক সম্পাদক মিমিয়া তানজিলা কনিকা,ক্রীয়া সম্পাদক বাধন শেখ।
বিজ্ঞপ্তিতে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, এই কমিটি গঠনের মাধ্যমে কলেজ শাখায় সংগঠন আরও সুসংগঠিত ও সক্রিয় হবে।
১০.০৭.২৫
