সিরাজদিখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে।
গতকাল রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ মো. আবদুল্লাহর।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ এবং সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. ওয়াহিদুজ্জামান মিলন।
আমাদের মাঝে উপস্থিত ছিলেন, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার প্রমূখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, আমরা আজকে এসেছি আমার পাশে দাঁড়ানো আমার ছেলের সমতুল্য ছেলেটিকে দেখার জন্য, আসলে আমি যখন শুনেছি আমি যদি পারতাম হেলিকপ্টার করে আমি চলে আসলাম, এই ধরনের কাজ আমার এলাকায় হবে সিরাজদিখানে আমার বাড়ি এটা কখনো আশা করা যায় না, ঘটনা শোনার সাথে সাথে আমি আমাদের ওসি সাহেব ইউনুস সাহেব ডিসি সাহেব সবাইকে কল দিয়েছি এবং আমি খুশি হয়েছি আমাদের সিরাজদিখান থানার ওসি সাহেবের নেতৃত্বে তাৎক্ষণিক অপরাধী রে গ্রেফতার করা হয়েছে এবং আমি চাই এই অপরাধের উপযুক্ত শাস্তি হোক।
তিনি আর বলেন, ছোট ছোট বাচ্চারা একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি হতেই পারে ঝগড়া হতেই পারে তাদেরকে বুঝিয়ে বলতে হবে কিন্তু এ ধরনের অমানবিক কাজ হতে দেয়া যাবে না এবং আজকের পর থেকে আমার সিরাজদিখান তথা মুন্সিগঞ্জ ১ আসনের কোন শিক্ষা প্রতিষ্ঠান সামনে বহিরাগতদের আড্ডা চলবে না, মোটরসাইকেল নিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা যাবে না, ইভটিজিং করা যাবেনা,বিদ্যালয়ের ক্লাস চলাকালীন প্রধান শিক্ষকের অনুমতি ব্যতীত বিদ্যালয় প্রবেশ করা যাবে না,এ ধরনের অপরাধে যদি কাউকে গ্রেফতার করা হয় সে যার সন্তানই হোক না কেন তার উপযুক্ত শাস্তি হবে আমি আপনাদের অভিভাবকদের হুশিয়ার করে দিলাম এখন থেকে নিজেদের ছেলে সন্তানকে শোধরানোর চেষ্টা করুন, অন্যথায় পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করলেও কোন কাজ হবে না,অন্যায় যে করবে তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির আওতায় আনা হবে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের অগ্রগতি এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয় নিয়ে আলোচনা করেন তিনি।
সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আনিছুর রহমান রুবেল
মোবাইল-০১৩১৫৬৪৮১৫০
তাং-০৪/১০/২৬
ক্যাপশন-সিরাজদিখানের কোন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বহিরাগতদের আড্ডা চলবে না।