বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |

মূলপাতা রাজনীতি

সিরাজদিখানের মালখানগরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন।


প্রকাশের সময় :২৮ জুন, ২০২৫ ১১:২৬ : অপরাহ্ণ

সিরাজদীখান প্রতিনিধি

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মালখানগর দাখিল মাদরাসা মাঠে মালখানগর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন এ অনুষ্ঠান আয়োজন করে।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক আজিজুল হক খানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. মমিন আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক শিকদার, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহাম্মেদ, উপজেলা যুবদলের সভাপতি ইকবাল হোসেন।

মালখানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহাম্মেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু, বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হাওলাদার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জিয়াবুল আলম জিয়া, মালখানগর ইউনিয়ন যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মুক্তার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক কুমার দাস, মালখানগর ডিগ্রি কলেজের ছাত্রদলের আহ্বায়ক রাকিব মোল্লা,সদস্য সচিব হিমেল বেপারী, মালখানগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নাজির আলম নাঈম এবং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭