আনিছুর রহমান রুবেলঃ
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানেলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চন্দনধূল সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনায় ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইছাপুরা ইউনিয়নের ১ ওয়ার্ড বিএনপি’র সভাপতি তৈয়ব আলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান হাওলাদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমুল হোসেন,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু,উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন শিকদার,যুগ্ন আহবায়ক মাকসুদুল ইসলাম।
১নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক স্বপন মৃধার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজ মোল্লা,তৈয়ব ঢালী, হাসান শেখ,জাহাঙ্গীর তালুকদার, রমজান মোল্লা,সাবেক ইউপি সদস্য নবী হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।