বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |

মূলপাতা ইসলাম

সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় :২৭ মার্চ, ২০২৫ ৮:১৫ : অপরাহ্ণ

আনিছুর রহমান রুবেল 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জেলা যুবদলের সাবেক সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেনের সার্বিক সহযোগিতায়,বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হয়েছে।

বৃহস্পতিবার ২৭ মার্চ সন্ধ্যায় উপজেলার বালুচর ইউনিয়নের দারুল উলুম চরসাংহারদী (চসুমদীনচর) মাদরাসায় এ দোয়া ও ইয়তারের আয়োজন করা হয়।

সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম চরসাংহারদী (চসুমদীনচর) মাদরাসার উপদেষ্টা রমিজ উদ্দিন মাদবর,শেখ আলাউদ্দিন, সৈয়দ আখতার হোসেন, দ্বীন ইসলাম প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি ওয়াসিফ আব্দুল্লাহ,দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রী দেয়া হয়।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭