আনিছুর রহমান রুবেল
“এসো মিলি রক্তের বাঁধনে” এ স্লোগানকে ধারণ করে মুন্সীগঞ্জের সিরাজদিখানে হাজারো তরুণ-তরুণী স্বেচ্ছায় রক্তদান কেন্দ্র সামাজিক সংগঠন বিক্রমপুর রক্তদান সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ মার্চ সন্ধ্যায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সভাপতি এডভোকেট মাহমুদ হাসান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কেএম সবুজ আহমেদ এর সঞ্চালনায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাজী আব্দুর রহমান।
এ-সময় উপস্থিত ছিলেন বিক্রমপুর রক্তদান সংস্থার উপদেষ্টা হাজী মো মুসা,আপন মাসুদ, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদি হাসান হীরা সহ-সভাপতি মো রাজীব, মো মিলন, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আয়মান সহ সাংগঠনিক সম্পাদক মারুফ শেখ, ইকরামুল, দপ্তর সম্পাদক ফারদীন, আরো উপস্থিত ছিলেন রমজান, রোপম,আদিবা বৃষ্টি, সাহাদাত
,আশিক, শান্তা, কোষাধ্যক্ষ হাফসা, সহ কোষাধ্যক্ষ সাহাদাত, ধর্ম বিষয়ক সম্পাদক শিহাব আহমেদ,
বৈষম বিরোধী মুন্সিগঞ্জ জেলার আহবায়ক জাকারিয়া
আহমেদ সাদ, যুগ্ম সদস্য জুয়েল শেখ সহ আরো অনেকে।
