আনিছুর রহমান রুবেলঃ
মুন্সীগঞ্জের সিরাজদীখান প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিরাজদীখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, এসআই মাসুদ রানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, কাজী নজরুল ইসলাম বাবুল, ইমতিয়াজ উদ্দিন বাবুল, সহ-সভাপতি সালাহউদ্দিন সালমান, সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জুবায়ের, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হাবিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।