, |

মূলপাতা জাতীয়

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।


প্রকাশের সময় :26 March, 2025 8:22 : PM

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

আনিছুর রহমান রুবেলঃ

এই উপলক্ষে বুধবার প্রত্যুশে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিনের সূচনা হয়। এরপর শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া করা হয়। পরে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড কুচকাওয়াজ অংশগ্রহণ করেন থানা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এর পর বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, শহিদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জামসেদ ফরিদী,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র,উপজেলা এলজিইডি প্রকৌশলী মো.রেজাউল ইসলাম,সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশন ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন নেছা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিউম আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন.উপজেলা জামায়াতের আমির মাওলানা মো.কবির হোসেন. সেক্রেটারি মো.ওয়াসিম মিয়া, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ,উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


আরও খবর