, |

মূলপাতা দুর্ঘটনা

সিরাজদিখানে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু।


প্রকাশের সময় :8 March, 2025 6:54 : PM

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে শশুর বাড়ি বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন সেন্টু ঘোষ (৪০) নামে এক যুবক। এতে আহত হয়েছে বন্ধু প্রসেনজিৎ ঘোষ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজদিখান – ইছাপুরা সড়কের লালবাড়ি এলাকায় অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।

নিহত সেন্টু ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কইড়াইল ইউনিয়নের কইড়াইল গ্রামের সুভাষ ঘোষের ছেলে এবং সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের রঞ্জিত ঘোষের মেয়ের জামাই।

পুলিশ ও স্থানীয়রা জানায়,সেন্টু ঘোষ উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রাম থেকে ইছাপুরা যাওয়ার পথে লালবাড়ি নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে অটোভ্যানের সাথে মুখোমুখি মোটরসাইকেলটি সংঘর্ষ হয়।এতে গুরুতর আহত হন সেন্টু ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ।পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তরব্য চিকিৎসক সেন্টু ঘোষকে মৃত ঘোষণা করে এবং তার বন্ধু প্রসেনজিৎ ঘোষ কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের চিকিৎসক ডা.সুলতানা নাসরিন বলেন.
দুপুরে দুইজন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত রোগী এসেছিল। এর মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করে। আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ল রেফার্ড করা হয়েছে।
সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন বলেন,নিহত পরিবারের কোনো অভিযোগ নেই, নিহতের পরিবার হাসপাতাল থেকে লাশ তাদের বাড়িতে নিয়ে গেছে।


আরও খবর