আনিছুর রহমান রুবেল
মুন্সিগঞ্জে সিরাজদিখানে অধিকার, সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে
৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।
প্রথমে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়ে, প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায়, উপজেলার পুরনো ভবন মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
এসময় উপজেলা মিলনায়তনে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ গুল রাওশন ফেরদৌসের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুব্রত দাস রনক,আনসার ভিডিপি কর্মকর্তা শামীমা ইসলাম লিনা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক,মহিলা বিষয়ক সংগঠনের সভানেত্রী ও স্থানীয় প্রায় ৩শতাধিক নারী এবং কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, নারীদের দরজা দাও নারীদের নিরাপত্তা দেওয়া সকালের কর্তব্য, আমাদের উচিত সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলা, যেখানে নারীদের থাকবে না ভয় নির্ভয়ে তারা চলাচল করতে পারবে। আর এই জন্যই আমাদের একটি শক্তিশালী নারী সংগঠন গড়ে তোলা দরকার এবং ইনশাল্লাহ সেটা আমরা করব।