, |

সর্বশেষ

  • No news available

মূলপাতা দুর্ঘটনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক গুরুতর আহত


প্রকাশের সময় :12 October, 2026 11:27 : PM

আনিছুর রহমান রুবেলঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে সমষপুর ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারদিন (১৭) মুন্সীগঞ্জ সদর উপজেলার হরপাড়া এলাকার বাসিন্দা মিলনের ছেলে। আহত মোটরসাইকেলচালক মিঠু (২২) শ্রীনগর ইউনিয়নের বাঁশপট্টি এলাকার মৃত সামছুলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ঢাকামুখী লেনে সমষপুর ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় শ্যামলী পরিবহনের একটি বাস। এতে মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পথচারীরা তাঁদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে স্বজনেরা অ্যাম্বুলেন্সে করে তাঁদের ঢাকায় নিয়ে যাওয়ার পথে ফারদিনের মৃত্যু হয়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

 


আরও খবর