, |

মূলপাতা আইন অপরাধ

মুন্সীগঞ্জে লোভ দেখিয়ে দুই শিশুকে একসাথে ধর্ষণ,বৃদ্ধ গ্রেফতার


প্রকাশের সময় :8 March, 2025 6:50 : PM

আনিছুর রহমান রুবেল

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় খাবার ও বেলুন কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিজ ভারাটিয়া বাসায় নিয়ে দুই শিশুকে একসাথে ধর্ষণের ঘটনা ঘটেছে।

ওই ঘটনায় পুলিশ সেকান্দর আলী চোকদার (৬৫) নামের বৃদ্ধকে আটক করছে।

সে পাশের টঙ্গিবাড়ী উপজেলার সেরজাবাদ গ্রামের মৃত ইসমাইল চোকদারের ছেলে।

আটক বৃদ্ধ চর মুক্তারপুর এলাকার ইদ্রিস আলীর বাড়ির ভাড়াটিয়া,পেশায় সে একজন সালসা শরবত বিক্রেতা।

ধর্ষিতা দুই শিশু যাদের বয়স ৮ ও ১০ বছর। এদের একজনের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন , অপরজন মুন্সীগঞ্জ সদর উপজেলায় ।

দুই শিশু তাদের পিতা মাতার সাথে সদর উপজেলার চর মুক্তারপুর গ্রামের ক্রাউন সিমেন্টের দুই নং গেট সংলগ্ন মনির মাদবর এর বাড়িতে ভাড়া থাকে।গত ২ মার্চ আটক বৃদ্ধ খাবার ও বেলুন কিনে দেওয়ার লোভ দেখিয়ে তার বসত ঘরে নিয়ে ধর্ষণ করে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন শুক্রবার ( ৭ মার্চ) রাত ৯ টার দিকে ওই বৃদ্ধকে আটক করে ৯৯৯ কল করলে পুলিশ চর মুক্তারপুর গ্রামের মনির মাতবরের ভাড়াটিয়া বাড়ি হতে বৃদ্ধে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, আটক বৃদ্ধ খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে একই সময়ে দুই শিশুকে ধর্ষণ করে। ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমরা বৃদ্ধকে আটক করি এবং ভিকটিমদের উদ্ধার করে থানায় নিয়ে আসি। বৃদ্ধর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ভিকটিমদের মেডিকেল পরিক্ষা ও আদালতে জবানবন্দির প্রক্রিয়া চলছে।


আরও খবর