নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম খুলশী থানা একটি নির্মাণাধীন একটি ভবনের লিফট থেকে বর্ষা আকতার (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার ৩০ মার্চ দিনগত রাত আনুমানিক সোয়া ১০টার দিকে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয় । শিশু বর্ষার বাড়ি যশোর জেলার সৈয়দপুর এলাকার মো: আসলামের চৌধুরীর মেয়ে।
পুলিশ জানিয়েছে, বর্ষা খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকায় থাকে। বর্ষা স্থানীয় শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
বর্ষার মা বলেন, বৃহস্পতিবার বিকেল চারটার পর থেকে বর্ষা কোনো খোঁজ মিলছে না। তাই আশেপাশে খোঁজ করে না পেয়ে এলাকায় মাইকিং করা তারপর রাত ১০টার পর মরদেহ পাওয়াটি যায়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, কুসুমবাগ আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের লিফট থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লিফটে শিশুটি পড়ে গিয়েছিল। ভবনটির চারদিকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।