, |

মূলপাতা আইন অপরাধ

পরানগঞ্জের চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও ৫টি মোটর পাম্প উদ্ধার


প্রকাশের সময় :31 March, 2023 8:59 : PM
নিজস্ব প্রতিবেদকঃময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ পিপিএম বার এর দিকনির্দেশনায় প্রতিদিন অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় গতকালকে কোতোয়ালী থানাধীন পরানগঞ্জ বাজার হতে ০৫টি মোটর পাম্প উদ্ধারসহ চোর চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, এসআই (নিঃ) আরিফুল ইসলাম এর সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া পরানগঞ্জ বাজার হতে ১। মোঃ সাইদুল ইসলাম(২৫), পিতা-মোঃ বাছির উদ্দিন, ২। মোঃ আবু রায়হান (২৪), পিতা-মজিবর রহমান, উভয় সাং-ছাতিয়ানতলা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।  আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন জেলায় পানির মোটর পাম্প চুরি করিয়া আসিতেছে। আসামীদ্বয়ের নিকট হতে ০৫টি মটর পাম্প উদ্ধার করা হয়।

 

শেয়ার করুন


আরও খবর