, |

মূলপাতা রাজনীতি

সিরাজদিখানে গোলাম সারোয়ার কবিরের জনসংযোগ।


প্রকাশের সময় :31 March, 2023 5:17 : PM

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জণসংযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিরাজদিখান শ্রীনগর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবির, ৩১ মার্চ শুক্রবার সিরাজদিখান এর বয়রাগদী ইউনিয়নের বড় পাউলদীয়া এলাকার মোল্লার মসজিদে পবিত্র জুমার নামাজ শেষ করে এলাকার মুরুব্বীদের সাথে কৌশল বিনিময় করেন তিনি, এ সময় উপস্থিত ছিলেন বয়রাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনসুরুল আবেদিন জিল্লু। বড় পাউলদীয়া দিয়া মোল্লার মসজিদ কমিটির সভাপতি ও ৩ নং ওয়ার্ড মেম্বার হান্নান মোল্লা, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মান্নান মোল্লা, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাওলা, বয়রাগাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সুখন চৌধুরী, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পাপ্পু চোকদার, ৯ নং ওয়ার্ড মেম্বার সোহাগ মৃধা জামাল মেম্বার, ইয়াছিন মেম্বার, ফারুক মেম্বার সহ আরো অনেকেই। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা, আমাকে যোগ্য মনে করেন এবং সিরাজদিখান শ্রীনগর ১ আসন থেকে আমাকে মনোনয়ন দেন তাহলে আমি আমার সর্বোচ্চটা দিয়ে মুন্সীগঞ্জ ১ আসনের সর্বস্তরের জনগণের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। জননেত্রী শেখ হাসিনা ও দলের দিক নির্দেশনা মেনে আমার এলাকার জনগণের সকল ধরনের সুযোগ সুবিধা ভাগ করে নেয়ার চেষ্টা করব। এবং বিগত দিনেও আমি বলেছি আমাকে যদি মনোনয়ন দেন আমি যদি এই এলাকার মানুষের সেবা করার সুযোগ পাই ,তাহলে আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো এমনকি আমি যদি মনোনয়ন নাও পাই আমি সিরাজদিখান শ্রীনগর এর সর্বস্তরের জনগণের পাশে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। এরপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের অংশগুলো তুলে ধরে লিফলেট বিতরণ করেন।


আরও খবর