আনিছুর রহমান রুবেলঃ মুন্সিগঞ্জ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ মনির হোসেন মিলন বিএ ব্যাপক গণসংযোগ করেছেন।
শুক্রবার বাদ জুম্মা তিনি উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর তারা মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময় ও দোয়া প্রার্থনা করেন।
তিনি বলেন, সামাজিক অবক্ষয় রোধে প্রয়োজন জনসচেতনতা। এলাকার অনেক যুবক মাদকাসক্ত হয়ে পরিবার পরিজনের দুচিন্তার কারণ হয়েছে। অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তান সঙ্গ দোষে নেশাগ্রস্ত হয়েছে। তাই আপনরা যদি নিজেদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করেন, তাহলে পাড়া ও মহল্লায় মহল্লায় গিয়ে নিজ উদ্যোগে মাদক প্রতিরোধে জনসচেতনতা মূলক কাজে উদ্যোগী হবো।
এ ছাড়াও বাল্যবিবাহ রোধ, শিক্ষার গুণগত মান উন্নয়নসহ সমাজের সকল ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধেগুরুত্বপূর্ণ ভূমিকা রাখব।
আমি আপনাদের সন্তান, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করব।