সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাজদীখান উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদারের সঙ্গে যুবদলের আহবায়ক কমিটির বহিষ্কৃত সদস্য সিফাতুল ইসলাম জনির সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে সকালে সিফাতুল ইসলাম জনির নেতৃত্বে শাহাদাৎ শিকদারের ভাতিজা আবু সাঈদের বসতবাড়িতে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে।
ঘটনার খবর পেয়ে সিরাজদীখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদা শিকদার বলেন, জনির নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন দেশি অস্ত্র নিয়ে আমার ভাতিজা আবু সাঈদের বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
অভিযোগ অস্বীকার করে সিফাতুল ইসলাম জনি বলেন, আমি তিনদিন যাবত ঢাকার বাহিরে আছি, এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই।
এ বিষয়ে সিরাজীখান থানার ওসি মো.আলাউদ্দিন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।