, |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে বিশেষ অভিযানে ১৮৩ পুড়িয়া হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশের সময় :28 March, 2026 3:35 : PM
ক্রাইম রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮৩ পুড়িয়া হেরোইন ও নগদ ২৬ হাজার ৮০০ টাকাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মার্চ রাত ১০টা ০৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিরাজদিখান থানাধীন খিলগাঁও এলাকার সুমন দেওয়ানের বসতবাড়িতে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি সুমন দেওয়ান (৪৮), পিতা মৃত শামছুল দেওয়ান, মজিদুল হাসান (৩৮), পিতা আলতাফ হোসেন, গ্রাম কুসুমপুর কে গ্রেফতার করা হয়। একই সঙ্গে জসিম (৪০), পিতা মৃত সামাদ বেপারী, নওপাড়া এবং শফিক (৪০), পিতা মৃত আলী আকবর, সুরপাড়া (থানা-লৌহজং) কেও আটক করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ১৮৩ পুড়িয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ২৬ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৮৩ পুড়িয়া হিরোইন ও নগদ ২৬ হাজার ৮০০ টাকা সহ চারজন মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে সকল প্রকার আইনি কার্যক্রম শেষ করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


আরও খবর