আনিছুর রহমান রুবেলঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ জনকে জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার রসুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া এলাকা এবং কেয়াইল ইউনিয়নের নিমতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং একাধিক সহযাত্রী বহনের দায়ে ৭ জন মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অপরাধে সর্বমোট ৪,০০০ (চার হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় সংশ্লিষ্টদের সড়ক পরিবহন আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ ও হালনাগাদ রাখা এবং ট্রাফিক নিয়ম মেনে যানবাহন চালানোর জন্য সতর্ক করা হয়।
সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারি জানান,জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।