সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রাত সাড়ে ৮টার দিকে থানাধীন মালখানগর ইউনিয়নের কৈবর্তসার জংশন রোডের মধ্যপথে পাকা রাস্তার উপর থেকে মোঃ জিহাদ শেখ (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি মালখানগর ইউনিয়নের মালপদিয়া এলাকার বাসিন্দা। তার পিতা আল আমিন শেখ এবং মাতা রোকসানা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার নিকট থেকে আনুমানিক ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলার রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।