, |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে সরকারি খালে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, বালু জব্দ


প্রকাশের সময় :2 March, 2026 12:06 : PM

সিরাজদিখান প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের চকছাতিয়ানতলি গ্রামে সরকারি খালে অবৈধভাবে বালু ভরাট ও বেআইনি ড্রেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২ মার্চ) সকাল ১০.০০ ঘটিকা থেকে ১০.৪৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের ভাষ্যমতে, তন্তুর ইউনিয়নের অনিক নামের এক ব্যক্তি উক্ত কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে তথ্য পাওয়া গেছে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় স্থানীয় ৪ নং ওয়ার্ডের মেম্বার আলমগীর মোল্লার কাছে সরকারি খালে মজুতকৃত বালু ২ জন সাক্ষীর উপস্থিতিতে বিধি মোতাবেক জিম্মায় দেওয়া হয়, যাতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়। এছাড়াও ড্রেজিং কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়,
সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারি বলেন, জনস্বার্থে সরকারি খাল রক্ষা ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ড্রেজিং ও বালু ভরাটের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর