সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) খিল্লাপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকা, রসুনিয়া ইউনিয়ন, সিরাজদিখানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম বারি।
মোবাইল কোর্ট চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী মাদক সেবনে ব্যবহৃত সরঞ্জাম ও মাদকদ্রব্য (গাঁজা) সেবনের উদ্দেশ্যে নিজের কাছে রাখার অপরাধে ৩টি মামলা দায়ের করা হয় এবং ৩ জন আসামিকে হাতেনাতে আটক করা হয়।
প্রতিটি মামলায় আসামিদের প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আশরাফুল ইসলাম, উপ-পরিদর্শক, সিরাজদিখান থানা, মুন্সিগঞ্জ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারি জানান, জনস্বার্থে মাদক নির্মূলে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
