, |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশের সময় :27 January, 2026 11:56 : PM

সিরাজদিখান প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ আজিম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া স্কুল রোডে মনির হোসেনের ভাতের হোটেলের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আজিম মালখানগর ইউনিয়নের মালামত গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।


আরও খবর