, |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখান থানায় নতুন ওসির যোগদান


প্রকাশের সময় :7 December, 2025 7:04 : PM

সিরাজদিখান প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আব্দুল হান্নান দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি আব্দুল হান্নান থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। জনগণের সহযোগিতায় সিরাজদিখানকে একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।”
এসময় থানার অন্যান্য কর্মকর্তারা নতুন ওসিকে ফুলেল শুভেচছা জানান এবং সিরাজদিখানার আইনশৃঙ্খলা ও জনসাধারণের নিরাপত্তায় সুশৃংখলভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।


আরও খবর