মোঃ হানিফ সিরাজদিখান প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের ১নং ওয়ার্ড রামকৃষ্ণদী বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে স্থানীয় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। লতব্দী ১ নং ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী অঙ্গ সঙ্গঠনের আয়োজনে রবিবার বিকাল ৫ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের মিয়ার হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আসনটির সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত মুন্সিগঞ্জ জেলা বিএনপির ১ নং আহবায়ক সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হায়দার আলী। এছাড়া আরো অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,
লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান হারুন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক বাদশা মিয়া, জেলা যুবদলের আহবায়ক সদস্য অহিদুল বেপারী মঞ্জুসহ লতব্দী ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বদানকারী শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর দ্রুত আরোগ্য জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতারা খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা জানান। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। পরে তোবারক বিতরণ করা হয়।
