আনিছুর রহমান রুবেলঃমুন্সিগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালন করেছে মুন্সিগঞ্জ জেলা বিএনপি।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা শহরের সুপার মার্কেট এলাকায় অবস্থিত জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এর আগে দলীয় ব্যানার-ফেস্টুন, ক্যাপ, টি-শার্ট পরে বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন স্থান থেকে মিছিলসহকারে শোভাযাত্রায় যোগ দেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা। শোভাযাত্রা চলাকালে দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র একেএম ইরাদত মানু, মুন্সিগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আব্দুল মতিন, জেলা যুবদলের আহ্বায়ক মো. মজিবর রহমান দেওয়ানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।