স্টাফ রিপোর্টারঃ
আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব মোঃ আব্দুল লতিফের দিক-নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) শাহরিয়ার আল মামুন এঁর তত্ত্বাবধানে ঢাকার উত্তরা পুলিশ পরিদর্শক (নিঃ) রুপণ কুমার সরকার পিপিএম (বার), এসআই (নিঃ) মোঃ এনামুল হক, এএসআই (নিঃ) মোঃ সাইদুর রহমানগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম সাইবার এন্ড অপারেশনস ইউনিট হারানো মোবাইল উদ্ধার, ফেসবুক ফেক আইডি পুনরুদ্ধার, মোবাইল ব্যাংকিং প্রতারণাসহ অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্রগুলি উদ্ধার অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ২৪ জুলাই ৬.৩৫মিনিটে জিএমপির টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক পশ্চিমপাড়া রেলকলোনী সাকিনস্থ চিহ্নিত মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনের বসতঘর হতে ০৫ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করেন।
উদ্ধারকৃত ৫ কেজি গাজার অনুমানিক মূল্য ২,৫০,০০০ টাকা।
গ্রেফতারকৃত আলমগীর হোসেন বি-বাড়ীয়া জেলার নবীনগর থানার সুভারামপুর গ্রামের ফরিদ মিয়ার পুত্র । তিনি বর্তমানে গাজীপুরের টঙ্গীর কেরানীরটেক পশ্চিমপাড়াতে (রেলকলোনী) বসবাস করেন । তার কাছ থেকে জব্দকৃত মাল আলামত হিসেবে রাখা আছে।
গ্রেপ্তারকৃত আলমগীর হোসেনের নামে ঢাকার উত্তরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনি ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে ।
“সত্য উদঘাটনে বদ্ধপরিকর ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এই শ্লোগানে তাদের অভিযান চলমান রয়েছে ।