মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে বালু উত্তোলন ও ভরাটের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ টি ড্রেজার বিকল করে বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও ধ্বংস করে ২০১০ এর আইনে ১৫(১) ধারা অনুযায়ী (পঞ্চাশ হাজার টাকা) অর্থদন্ড করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারী।
বৃহস্পতিবার ২৪ জুলাই বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার রসুনিয়া ও ইছাপুরা ইউনিয়নের চোরমর্দ্দন ও রাজদিয়ায় ৩ টি স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তন করার দায়ে এ অভিযান চালিয়ে ১ টি ড্রেজার বিকল করে দিয়ে বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করে পঞ্চাশ হাজার টাকা) অর্থদন্ড করা হয়।
এ-সময় সিরাজদিখান থানা পুলিশ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সহায়তা করেন।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারী জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তন করার দায়ে উপজেলার দুই স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করি।তিনি আরো বলেন জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা,অনুমতি ছাড়া বালু ভরাটের মাধ্যমে শ্রেণি পরিবর্তন প্রতিরোধে উপজেলা প্রশাসনের এই মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
