, |

মূলপাতা চিকিৎসা ও স্বাস্থ্য

সিরাজদিখানে দি পপুলার জেনারেল এন্ড আই হসপিটালের সাংবাদিক সম্মেলন


প্রকাশের সময় :9 July, 2025 8:28 : PM

সিরাজদিখান প্রতিনিধিঃ

“ঢাকা-মাওয়া রোডের নতুন এক অধ্যায়” এ শ্লোগানে
পপুলার জেনারেল এন্ড আই হসপিটালের আয়োজনে
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিভিন্ন সেবা সমুহ রোগীদের সুযোগ-সুবিধার বিষয়ে ও উদ্বোধন উপলক্ষে দি পপুলার জেনারেল এন্ড আই হসপিটালে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৯ জুলাই দুপুর ১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা বাস স্ট্যান্ড সংলগ্ন শাহাবুদ্দীন প্লাজার ৪র্থ তলায় দি পপুলার জেনারেল এন্ড আই হসপিটালের হল রুমে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, দি পপুলার জেনারেল এন্ড আই হসপিটালের চেয়ারম্যান মোঃ আক্কাস আলী মাইজভান্ডারি।

এ-সময় সাংবাদিকদের সামনে চক্ষু সেবা সহ বিভিন্ন সেবা সমুহ ও রোগীদের সোযোগ-সুবিধার বিষয় তুলে ধরেন দি পপুলার জেনারেল এন্ড আই হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর মো: আনোয়ারুল হক (রাফি)।এ-সময় তিনি বলেন,মসজিদের ইমাম,দুস্থ, অসহায়দের সকল সেবা ফ্রী ও অর্ধেক নেওয়া হবে।
তিনি আরো বলেন, যেই সমস্ত রোগী আমাদের এখানে সরাসরি আসবে তাদের জন্য ২০% ছাড় দেয়া হবে এবং আমাদের ফার্মেসী থেকে মেডিসিন কিনলে ৫% ছাড় দেয়া হবে। সর্বোপরি আমাদের হাসপাতালে এসে যেন কাউকে ফিরে যেতে না হয় সেই বিষয়ে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি, মূলত সুস্থ ও সুন্দর পরিবেশে রোগীদের সেবা প্রদান করাই আমাদের মূল লক্ষ্য।


আরও খবর