আনিছুর রহমান রুবেলঃ
বাংলাভিশন টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাংবাদিক সৈকত সাদিকের পিতা সাদেক আলী (৮৫) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম সাদেক আলী একসময় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এ কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী, চার পুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার বাদ আছর মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর দক্ষিণ হাটি গ্রামের স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে শেখরনগর দক্ষিণ হাটি জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সভাপতি ও এটিএন নিউজের এডিটর শাহাদাত রানা, ফোরামের সহ-সভাপতি জাহাঙ্গীর খান বাবু, সিরাজদিখান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত সাদিক জানান, তার বাবা দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এবং রবিবার সকালে তিনি ইন্তেকাল করেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
