, |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ড্রেজার পাইপ বিনষ্ট করা হয়।


প্রকাশের সময় :9 July, 2025 8:24 : PM

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলন ও ফসলি জমি ভরাট রোধ করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

বুধবার ০৯ জুলাই বিকাল সাড়ে ৩টা থেকে ৬.০০ টা পর্যন্ত সিরাজদিখান উপজেলাধীন মালখানগর, বয়রাগাদি ইউনিয়নের নাটেশ্বর, বাড়ৈপাড়া,রাজদিয়া, বয়রাগাদী হাজী বাড়ি এবং নোয়াব্দা ব্রিজের মোট ৭ টি স্পটে অবৈধভাবে ড্রেজার দ্বারা বালি উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়।

সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারি বলেন আজকে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধ ড্রেজার উচ্ছেদ ও বিনষ্ট করেছি, জনস্বার্থে অবৈধভাবে ড্রেজিং এর মাধ্যমে বালি উত্তোলন এবং অনুমোদন ব্যতীত জমির শ্রেণি পরিবর্তন রোধে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।


আরও খবর