স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের শ্রীনগরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ই জুন) দুপুর ১ টার দিকে উপজেলার শ্রীনগর কলেজ গেটে ইউপি সদস্য স্বপন আহমেদের নিজ কার্যালয়ে এ
সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য স্বপন আহমেদ বলেন, অনলাইন পোর্টাল দৈনিক মাইজভান্ডারী ডটকম ও পত্রিকায় শ্রীনগর ইউনিয়নের ইউপি সদস্য স্বপন নারী কেলেঙ্কারির অভিযোগ এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেটা সত্য নয়, শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব দেওভোগ গ্রামের নুরুল হক বেপারীর মেয়ে সেলিনা আক্তার কে আমি বিবাহ করি। তার সাথে আমার সংসার চলমান রয়েছে। ছোট একটি বিষয় নিয়ে তার সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে আমার বাবা ও বোনকে মেরে চলে যায়। পরে তারা শ্রীনগর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আমার বাবা কে মারায় আমি ক্ষিপ্ত হয়ে থাকে বকাঝকা করি। এই সুযোগ কাজে লাগিয়ে আমার শত্রুপক্ষ আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সংবাদ প্রকাশ করায়।
আমি এর সঠিক বিচার চাই।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন,
আবুল চৌধুরী, দুলাল হোসেন,মিলন হোসেন প্রমুখ।