, |

মূলপাতা রাজনীতি

সিরাজদিখানে ইউনিয়ন বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন।


প্রকাশের সময় :13 June, 2025 10:20 : PM

আনিছুর রহমান রুবেলঃ 

মুন্সিগঞ্জের সিরাজদিখানের বাসাইল ইউনিয়ন বিএনপি ও অংঙ্গ সংগঠনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩/০৬/২০২৫ শুক্রবার বিকাল ৫ টায় বাসাইল উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়
বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানুষের কথা বলে বলেই আজও এ দেশের মানুষের মনে ও প্রানে জায়গা করে আছে”— এমন মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিটু’র সঞ্চালনায়, আরো উপস্থিত ছিলেন,সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আনসার মোল্লা মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডাঃ জাহিদ হাসান,মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন,জেলা যুবদলের আহবায়ক সদস্য হাসান আহমেদ,সিরাজদিখান থানা শ্রমিক দলের সাবেক সভাপতি নাফিস খান,সিরাজদিখান উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মুছা শেখ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল মাঝি,বিশিষ্ট সাংবাদিক শামসুজ্জামান পনির,  বাসাইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জনি গাজী, সাধারণ সম্পাদক রিফাত ভূইয়া,উপজেলা নারী শিশু অধিকার পরিষদের আহবায়ক মনিরুজ্জামান পিন্টু,

ছাত্রদল নেতা, তন্ময়, সাইদুর রহমান, তাওহিদ হাসান, তাহসিন বেপারী, মোঃ ইয়ামিন, মহসিন মোঃ আসিফ সহ বাসাইল ইউনিয়ন বিএনপি ও অংঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক হিসেবে খিচুড়ি বিতরণ করা হয়।


আরও খবর