আনিছুর রহমান রুবেলঃসিরাজদিখান প্রতিনিধি
সিরাজদিখানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা এবং রাষ্ট্রকাঠামো মেরামতে আগামীদিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এর ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল ১৩/০৬/২৫ শুক্রবার বিকাল ৫টায় জৈনসার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে ভবানীপুর হাইস্কুল মাঠে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়
জৈনসার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজিমউদ্দিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ্।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এম হায়দার আলী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপি সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন বাবুল,জেলা কমিটির সদস্য আতাউর রহমান হাওলাদার,উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নেছার উদ্দিন মোল্লা,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ,সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ফরহাদ,বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মানিছউদ্দিন,মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজী, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার,ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান,বিভিন্ন ইডনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকদের মধ্যে আব্দুর রহিম,নুরুল ইসলাম,স্প্যান প্রবাসী শাহ আলম শেখ, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমন,সদস্য সচিব শাহাদাৎ শিকদার,সিনিঃ যুগ্ম- আহবায়ক দেলোয়ার হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আজিজুল ইসলাম,উপজেলা কৃষকদলের সভাপতি হাফেজ আলমগীর,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ,যবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল,কৃষকদল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ্ অন্তর্বর্তী সরকারের নিকট দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেন।বক্তব্য শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।