, |

মূলপাতা রাজনীতি

সিরাজদিখানে আওয়ামী লীগের পক্ষে ফেইসবুকে প্রচার করায় সমর্থকের ওপর হামলা


প্রকাশের সময় :19 April, 2025 10:05 : AM

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগের পক্ষে ফেইসবুকে প্রচার করায় মো.হারুন নামে এক সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

গত সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজারে এ ঘটনা ঘটে।

এতে আওয়ামী লীগের ওই সমর্থক এখন ঘরবাড়ি ছাড়া। হারুন উপজেলার বয়রাগাদী ইউনিয়নের উত্তর গোবরদী গ্রামের আশ্রাফ আলীর ছেলে।

ভুক্তভোগী মো.হারুন বলেন,আমি আওয়ামী লীগের কোনো পদে নেই।তবে মাঝেমধ্যে আওয়ামী লীগ ভালো কাজ করছে সেগুলোর কিছু কথা ফেসবুকে লেখালেখি করতাম, সে কারণেই তালতলা বাজারে আমাকে বিএনপির কয়েকজন নেতাকর্মী প্রচুর মারধর করেছে। আমার বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিবে এবং আমার পরিবারসহ আমাকে মেরে ফেলবে তাই আমি এখন বাড়ি ছাড়া। আমি বাড়িঘরে উঠতে পারব কিনা তাও জানিনা। তাই আমি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাচ্ছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে দৌড়াতে দৌড়াতে যেতে দেখলাম আওয়ামী লীগের একজন সমর্থককে, তাকে অনেক মারধর করেছে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জামসেদ ফরিদী বলেন,প্রতিদিন অনেকেই আমাদের জরুরি বিভাগ থেকে চিকিৎসা সেবা নিয়ে থাকে। তবে আওয়ামী লীগের কোন সমর্থক আহত হয়ে হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছে কিনা সে বিষয়ে বলতে পারছিনা। কারণ অনেকেই আমাদের দলীও পরিচয় দিয়ে সেবা নেয় না, তার নিজের পরিচয় দিয়ে সেবা নিয়েছে। তাই বলতে পারছি না।

সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন বলেন,এমন কোন ঘটনা শুনিনি বা কেউ আমাদের কাছে কোন অভিযোগও করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর