সিরাজদিখান প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা যুবদলের সদস্য বিপ্লব মাদবর সহ আরো কয়েকজনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পহেলা মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে মালখানগর ইউনিয়ন পরিষদের সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত সকলেই উপজেলা যুবদলের সদস্য বিপ্লব মাদবর ও হোসেন দেওয়ান ধলুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করেন এবং এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
উপস্থিত বক্তারা বলেন বিপ্লব মাদবর ও হোসেন দেওয়ান ধলুসহ যাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেয়া হয়েছে তারা মাঠের কর্মী বিগত দিনে লড়াই সংগ্রামে রাজপথে ছিল,গত ১৭ বছর আওয়ামী শাসন আমলে তারা আপোষ করেনি আজকে যারা বিগত দিনে আওয়ামী লীগের থেকে সুযোগ সুবিধা নিয়েছে বর্তমানে তারা আবার বিএনপি থেকে সুযোগ সুবিধা নিচ্ছে। মূলতঃ রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিপ্লব মাদবর ও হোসেন দেওয়ান ধলুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন,মো. বিজয় মাদবর, মোঃ আবুল হোসেন,সাইদুল ইসলাম, মামুন খান,বাবু খান,আব্দুল্লাহ আল মামুন,আব্দুল জাব্বর শেখ ও মালখানগর ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
প্রসঙ্গত, গত রবিবার ২৭ এপ্রিল বেলা ১২ টার দিকে একটি সরকারি রাস্তা নির্মাণের কাজ নিয়ে বিএনপির দুই গ্রুপে হাতাহাতি হয় তারই সূত্র ধরে উপজেলা যুবদলের সদস্য বিপ্লব মাদবর ও হোসেন দেওয়ান ধলু সহ কয়েকজনের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়।
তারই প্রতিবাদে এলাকাবাসী আজকের এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।