সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মুন্সিগঞ্জের সিনাজদিখান উপজেলা ছাত্র জনতার আন্দোলনে বাধাদানকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দোষরদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। উপজেলার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র আনিসুর রহমান ও দিহান ইসলামের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন
দশম শ্রেনীর ছাত্রী তানজিলা আক্তারসহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থী।
এসময় তারা বলেন, ছাত্রজনতার আন্দোলনে আমাদের বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা যখন অংশ গ্রহণ করতে বের হয়েছিল তখন সৈরাচার শেখহাসিনা সকারের লাঠিয়াল ও হেলমেট বাহিনী ছাত্রলীগের নেতারা আমাদের বাধা প্রদান করে। সেসময় তারা শুধু আমাদেরকে না আমাদের পরিবারের লোকদেরকেও বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে। আমরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ও তাদের দোষরদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানাই।