সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে স্কুল এন্ড কলেজের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিশ্বজিত ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। আরো উপস্থিত ছিলেন রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের ইনচার্জ মোহাম্মদ আলী মিয়া, অভিভাবক সদস্য মেহেদী হাসান হিরা,জ্ঞানদীপ ঘোষ,কো-অপ্ট সদস্য আব্দুল জব্বার হাওলাদারসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩৬ টি ক্যাটাগরীতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান কারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।